ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!
এম. এস. আই শরীফ ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ২৪-এর গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে প্রধান অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়।
বুধবার (৬ আগষ্ট ২০২৫) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি বিশাল বিজয় র্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহবুল্লাহ্ মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় শোক ও বিজয় মিছিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।
সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ শহিদুল ইসলাম বাঙ্গাবাড়ী ইউনিয়ন গোমস্তাপুরসহ ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































